ক্রীড়া ডেস্ক :- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন বেশ আলোচিত নাম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের ফুটবলকে নতুন করে জাগিয়ে তুলতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ডেনমার্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার। ঠিকমতো বাংলা বলতে না পারায় অন্তর্মুখী থাকেন জামাল।
তবে এবার সম্ভাবনা তৈরি হয়েছে টিভি বিজ্ঞাপনে জামালকে দেখার। মোবাইল ফোন তৈরির কোম্পানি ট্যাকনোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার। ওই কোম্পানির বিজ্ঞাপনেই দেখা যেতে পারে তাকে।
ট্যাকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জামালের চুক্তিবদ্ধ হওয়ার একটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করেন জামাল।
যার ক্যাপশনে তিনি লিখেন, 'ট্যাকনোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারা আমার জন্য সম্মানের। তারা শুধু একটি স্মার্টফোন তৈরি করা ব্র্যান্ডই না। ফুটবলের প্রতি তাদের ভালোবাসাও অকল্পনীয়। আমি তাদের যাত্রার সঙ্গী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।