কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সদর উপজেলার পৌর এলাকার ভাল্লুককান্দী গ্রামে সাত মাসে অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী একই গ্রামের আলামিনের স্ত্রী লাকী বেগম(২২) ও তাদের মেয়ে আলিফা (৪)।
এবিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন,শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ডুকে মা ও মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।মামলা পক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।