____হেদায়তুননেসা রিমু____
হৃদয়ের তাজা রক্ত যখন
কলমের কালি হয়,
বুকের বাম ধার তখন
ডায়েরি হয়ে যায়।
ভিতরের ক্ষত বাড়তে থাকে
শিরা উপশিরায় কাটে আঁচড়,
অলিন্দে চলে গোলা বারুদ
ভাঙে বুকের কঠিন পাঁজর।
রক্তের দ্বারা শাণিত কলম
আর্তনাদে কাঁদে ডায়েরি
কষ্টের উপর কষ্ট দিয়ে-
অনেকের জীবন তৈরী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।