বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার শ্রীপুর উপজেলাধীন পৌরসভা ও ইউনিয়নসমূহের বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনকারী ও মাদক ব্যবসার সাথে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।