নাইম উদ্দিন,পোরশা(নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁয় পোরশায় সমাজে শান্তি, সৌহার্দ্য, সহিংসতা ও সহনশীলতা প্রতিষ্ঠায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী যুবকদের উদ্বুদ্ধকরণ বিষয়ক ২ দিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) রোড টু টলারেন্স প্রজেক্টের অংশ হিসাবে এই অরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলার দানিপুকুর সাধুপোল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে সভায় সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মো. আতাউর রহমান উপস্থিত থেকে সমাপনী বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর সিরাজুল হক, প্রজেক্ট অফিসার মৌসুমী খাতুন, রেজাউল করিম, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার হাকিম হাসদা প্রমূখ।
কর্মশালায় ১০টি ব্যাচের মাধ্যমে ১শত জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১শত জন বাঙ্গালী যুবককে মতাদর্শিক সহিংসতা ও সহনশীলতা বিষয়ে অরিয়েন্টেশন প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।