আব্দুল করি,, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :- চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় রফিকুল ইসরাম (২৭) নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বাগেরহাট জেলার স্মরণ খোলা থানার আমড়া গাছিয়া এলাকার মো. নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। দীর্ঘ ধরে সে বন্দর থানা ঝলনপ্লাজা এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘রফিকুল ইসলাম নামের এক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ইপিজেড ও বন্দর থানায় গত কয়েকদিনে টানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে বন্দর থানা এলাকায় ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।