ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটের বহরম-তাঁতিপাড়া চন্দ্রমোহন দাসের বাড়ি থেকে ২১ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওসি জিয়াউর রহমানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ২১ জন বিভিন্ন বয়সের জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
জেলার সুযোগ্যে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম এর নির্দেশনায় জুয়া খেলা বন্ধ করতে জেলার ৫ থানায় নির্দেশনা দেয়া হয়েছে।
বেশ কিছুদিন আগে পুলিশ রামচন্দ্রপুরহাট-মিয়াপাড়া থেকেও বেশ কিছু জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছিলো।
এ সব এলাকায় বিভিন্নস্থানে জুয়ার আসর বসে প্রতিনিয়ত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।