ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিকারপুর এলাকা থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।
গ্রেপ্তারকৃতরা গাজীপুর জেলার অসীম আলী (২৪), শিবগঞ্জ উপজেলার গাজীপুরের মো. শামীম (২৭), মো. শাহিন আলম (২৪) ও টিকরি বটতলার মো. সাইদুর রহমান (২৮)।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সূত্রে জানতে পারি শিবগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায় মাদক বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এসপি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএর এর নির্দেশনায় ঐ এলাকাতে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।