এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় গড়েয়া গোপালপুর শিমুল ঢাঙ্গী গ্রামের ভুল্লি নদী পাড় হতে গিয়ে পানিতে ডুবে জিবন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ঘটনা স্থলে গিয়ে জানা যায়,গড়েয়া গোপালপুর শিমুল ঢাঙ্গী গ্রামের প্রেম বাবুর ছেলে জিবন (১০) গড়েয়া গোপাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে দূর্গা পুজা উপলক্ষে জিবন তার মাসির বাড়ি বেড়াতে যায়। বিকেল আনুমানিক ৫ টায় জিবন মাসির বাড়ি থেকে ফেরার পথে গড়েয়া ভুল্লী নদী পার হতে গেলে নদীতে ডুবে জিবনের মৃত্যু হয়।জিবনের পরিবার জানায়, গতকাল রাতে অনেক খুঁজাখুঁজি করার পরেও জিবনকে পাওয়া যায়নি। ৯ অক্টোবর সকালে জীবনে মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হাকিম, ও বিপ্লব, জিবনের মৃতদেহ উদ্ধার করে ।
গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম (রেদ) শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।