পুনম শাহরীয়ার ঋতুঃ
গাজীপুরের কালিয়াকৈরে আট মাসের এক শিশুকে অপহরন চেষ্টার অপরাধে তিন যুবককে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।উপজেলার দেওয়ার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃতরা উপজেলার কাঠালতলী এলাকার জিলমোহন সরকারের ছেলে অঞ্জন ওরফে প্রদীপ সরকার(১৯),মেদুলিয়া এলাকার সন্তেষ মন্ডলের ছেলে উত্তম সরকার(২০),ডুবাইল এলাকার জিন্নত হোসেনের পুত্র সৈকত আহমেদ শুভ(১৮)।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা যায়,উপজেলার কাঠালতলী এলাকার আট মাসের শিশু প্রিয়তা সরকার পূর্বার পিতা সঞ্জিত সরকারকে মোবাইল ফোনে গ্রেফতার হওয়া সদস্যরা হুমকি দিয়ে বলে আমাদেরকে ৪৫,হাজার টাকা না দিলে তোর মেয়েকে গুম করে হত্যা করে দিব।পরে সঞ্জিত বিষয়টি থানা পুলিশকে অবগত করলে।পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার দেওয়াইর বাজার তাসমিন টেলিকম এন্ড ইলেকট্রিক বিকাশ মোবাইলের দোকানের নিকট থেকে ওই যুবদের গ্রেফতার করা হয়।এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক(এসআই)মুক্তি মাহমুদ বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অপহরনের চেষ্টা এবং চাদা দাবি করার অপরাধে (৩৮৫,৩৮৬,৩৮৭) ধারায় মামলা দায়ের করে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।