অভিযোগ ডেস্ক:: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (৪ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় বৈঠকে বসেছিল কমিটি। তখন দেশের কোথায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানায় কমিটি। এই সংবাদ ও আবাহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে কমিটি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।