এস আল আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় প্রতিবন্ধী পুতুল রানী (৪০) ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আলীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খলিশাখালী গ্রামের দেবিন্দ্র দাসের মেয়ে পতুল রানী ।
ধর্ষনকারী-একই গ্রামের হরেন্দ্র দাসের ছেলে হরিদাস পাল, (৫৫)।
পুতুলের মা রেনু বালা প্রতিবেদ,কে জানান, শনিবার বিকেলে আনুমানিক ৫টার দিকে প্রতিবন্ধী মেয়েকে ঘরে একা রেখে পাশের বাড়িতে গেলে ওই সুযোগে হরিদাস পাল আমার ঘড়ে এসে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করে। ঘটনাটি আমি দেখে ফেললে আমাকে হুমকী দিয়ে তরিঘরি করে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে জানা জানি হলে আমি কোন কিছু উপায় না পেয়ে ওই রাতেই দশমিনা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল সানি উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন। আমার মেয়ে পটুয়াখালী হাসপাতালে ভর্তি আছে বলে জানান। পটুয়াখালী সদর হাসপাতালের ডাঃ সেলিম মাতব্বর প্রতিনিধিকে বলেন, প্রতিবন্ধি পুতুলের শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে ।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম জালাল উদ্দিন বলেন, হাসপাতাল সূত্রে জানতে পেরেছিএবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থ্য গ্রহন করা হবে বলে যানাযায়।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।