মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:
গতকাল সন্ধ্যায় পৌর এলাকার অমরপুর মহল্লা থেকে তাদের ৫ হাজার ৫৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলো, আব্দুল রাজ্জাক সরকার (৪৫), মোয়াজ্জেম (৩৮), সাদ্দাম হোসেন (২৮), কালা মানিক (৩০), সোহেল সরদার (৪২) ও আশু মিয়া (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলামের নেতৃত্বে সাভারের পৌর এলাকার অমরপুর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে মোট ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।