ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)চিত্তরঞ্জন রায় রুহিয়া থানার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রুহিয়া থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন রুহিয়া থানা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও প্রভাষক জাহাঙ্গীর আলম, সভাপতি মকবুল হোসেন, রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আল ফয়সাল অনিক, সভাপতি জনাস রায় প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবে কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন ।
এসময় বক্তব্যে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, রুহিয়া থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং বাল্যবিবাহ রোধে কাজ করবো । বিশেষ করে এসব বিষয়ের উপর কোন প্রকার ছাড় দেয়া হবে না ।“পুলিশ জনগনের সেবক” কাজের মাধ্যমে তা জনগনের কাছে প্রমান করে দেখাবো। এ সময় তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।