ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (৫ অক্টোবর) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।
সোনামসজিদ সি-অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন জানান, শনিবার (১২ অক্টোবর) থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।