মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ হত্যার সাথে সরাসরি যুক্ত মানিক নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকার সময় কোটবাড়ি এলাকায় মজিদের বাড়ির সামনে পৃর্ব শত্রুতার জেরে মেকাইল মোল্লার নেতৃত্বে আব্দুল মজিদ কে মাথায় গুলি করে হত্যা করে। সাভার মডেল থানা পুলিশ আব্দুল মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুক্তার হোসেন এবং মেকাইল মোল্লার স্ত্রী কে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে। মেকাইল মোল্লার স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আদালতে । গতকাল ২ অক্টোবর রাত ১০ ঘটিকার সময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে বক্তারপুর থেকে রাত ১০ ঘটিকায় মানিককে বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। আব্দুল মজিদ হত্যায় সরাসরি যুক্ত ছিলো মানিক বলে জানায় পুলিশ। সাভার মডেল থানায় ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ৩ অক্টোবর সকালে সাংবাদিকদের বলেন মজিব হত্যার সাথে সরাসরি জড়িত মানিককে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। মানিকের নামে আগেও অস্ত্র মামলা রয়েছে। মজিদ হত্যার বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও পুলিশ জানায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।