রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বুধবার ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দূর্গম জনপদ চর নিউলিন, মজিব নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ই-এডুকেশন এবং টেলিমেডিসিন এর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভোলার চরফ্যাসনের মুজিব নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, চরফ্যাশন উপজেলায় বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত ইউনিয়ন মুজিবনগর এর একটি বিচ্ছিন্ন দ্বীপ চর নিউলিন। এ চরের প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই এডুকেশন সেবার সুবিধা ভোগ করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।