মোঃজাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
০১/১০/১৯ ইং তারিখ(মংগল বার) শেষ রাতের দিকে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ার বয়া সীমানা হতে নৌ বাহিনী মৎস শিকার রত অবস্হায় ১৫ জন ভারতীয় জেলেকে ফিসিং বোট এফ,বি মা লক্ষ্মী সহ আটক করে মোংলা থানায় সোপর্দ কেরেছেন।আটকৃত ভারতীয় এই জেলেদের নামে সামুদ্রিক মৎস আইন অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারা মতে মামলা দায়ের করা হয়।আজ সকালে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।আসামীরা হলেন-কিরন দাশ(৬৫),ওলানাথ দাশ(৬০),সোনারাম দাশ(৫১),আনন্দ দাশ(৫০),বিমল দাশ(৪৮),কার্তিক দাশ(৪৫),বাবলু দাশ(৪২),উওম দাশ(৩৫),রাজেশ দাশ(৩২),বাসুদেব দাশ(৩০),নেপাল দাশ(২৯),সূর্য দাশ(২৬),মিন্টু দাশ(২৫),কিলন দাশ(২৩)।
এদের সবারই বাড়ী ভারতের ২৪ পরগনা জেলায়।
মোংলা থানার ওসি(তদন্ত) জনাব তুহিন মন্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।