আসিকুজ্জামান,গফরগাঁও প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায় সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রানা মিয়া (২৫), মামুন মিয়া (২৫),সজিব মিয়া (২২), মামুন মিয়া (২৬), কায়েস (২৪), জুয়েল মিয়া (৪০)সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, গ্রেফতারকৃত ৬মাদক ব্যবসায়ীকে মাদক আইনের মামলায় ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গফরগাঁওয়ে চুরি ডাকাতি ছিনতাই চাদাবাজিসহ মাদক ব্যবসাও বন্ধ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।