ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। রোববার দুপুরে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কানসাট উচ্চ বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ছিলেন, সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
সভায় বাংলাদেশ সরকারের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা করেন সংসদ সদস্য। এছাড়া আগামীতেও যেন সরকারের পাশে থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো সাফল্য করতে সকলের প্রতি আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।