১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে হুমকি, ঠাকুরগাঁওয়ে বিএনপি ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
প্রধানমন্ত্রীকে হুমকি, ঠাকুরগাঁওয়ে বিএনপি ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুনের আমলী আদালতে বাদী হয়ে এই মামলা দায়ের করেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর২০১৯ ইং তারিখ রাতে বেসরকারী টিভি চ্যানেল ডিবিসিতে রাজকাহন নামে একটি টকশোতে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন শেখ মুজিব যে ভাবে বিদায় হয়েছে ঠিক সেভাবেই শেখ হাসিনাও বিদায় হবে। উক্ত বক্তব্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ হয়। দেশের জনগণকে দাঙ্গা-হাঙ্গামা সংঘাত করার জন্য এবং উদ্দেশ্য প্রনোদিত ভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এই বক্তব্য দিয়েছেন এই বিএনপি নেতা।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী,সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর,বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুর রহিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামসহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মী বৃন্দগন।

Manual5 Ad Code