২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলার বোরহানউদ্দিনের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
ভোলার বোরহানউদ্দিনের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়

Manual1 Ad Code

মাসুদ রানা ::  পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন

Manual5 Ad Code

এস্লোগানে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি , বাল্য বিবাহ, মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধ সংক্রান্তে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৯ টি ইউনিয়নেরদফাদার ও চকিদারদের সাথে থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়। এবং কোন চকিদার ও দফাদার এবং কোনো পুলিশ সদস্য যদি কোন জুয়া অথবা মাদকের সাথে জরিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

Manual1 Ad Code

জুয়া ও মাদকের তথ্য পেলেই পুলিশকে খবর দিবেন। এসময় বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ওয়ার্ডে জুয়া খেলা ও ইয়াবা বিক্রেতাদের কোন ছার নয়। জুয়া খেলা হলেই পুলিশকে খবর দিবেন। পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এসময় থানা পুলিশ ও উপজেলার ৯টি ইউনিয়নের দফাদার ও চকিদারগন উপস্থিত ছিলেন।