১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের দায়িত্ব নিলেন প্রফেসর আবদুল আলীম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের দায়িত্ব নিলেন প্রফেসর আবদুল আলীম

Manual8 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
সর্বশেষ তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। প্রফেসর আলীম ১৯৮৮ সালে  হুলাইন ছালেহ নূর কলেজে

Manual6 Ad Code

যোগদানের মাধ্যমে শিক্ষকতার পেশা শুরু করেন। পরে ১৪তম বিসিএসের মাধ্যমে তিনি ১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বান্দরবান সরকারি কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বিভিন্ন সময়ে দায়িত্বপালন করেন।

১৯৭৯ সালে সেন্ট প্লাসিডস স্কুল থেকে মাধ্যমিক, ১৯৮১ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন প্রফেসর আলীম।
স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের প্রথম সারির নেতা ছিলেন তিনি। পালন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতির দায়িত্বও।

Manual7 Ad Code

পৈতৃক সূত্রে চট্টগ্রাম শহরের বাসিন্দা প্রফেসর আলীম জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালে। তার বাবা মরহুম আবদুস সালাম ও মা মরহুমা ছালেমা খাতুন। বিগত দীর্ঘ প্রায় ২১ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন চট্টগ্রাম মহানগরীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠকের। আলেক্স আলীম নামে লেখালেখির জগতে তিনি সর্বাধিক পরিচিত।

Manual5 Ad Code