২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের উদ্ভোধন করেন গরিবের বন্ধু – এমপি মুকুল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৯
ভোলা বোরহানউদ্দিনে বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের উদ্ভোধন করেন গরিবের বন্ধু – এমপি মুকুল

Manual2 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলে আজ বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলস কাজ করছে বর্তমান সরকার। প্রত্যন্ত অঞ্চলে, অজো-পাড়া গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হবে এটা কেউ বিশ্বাস করতে পারেনি। এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাচঁড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২৫৬ গ্রাহকের জন্য ৪ কিলোমিটার ব্যাপী নতুন বিদ্যুত সঞ্চালন লাইনের শুভ উদ্ভোধন ঘোষনা শেষে উক্ত অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এসকল কথা বলেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, কিছুদিন আগে বিদ্যুৎ দেয়ার নামে এক দালাল প্রতারিত করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কারণে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে তার বিদ্যুতের নামে প্রতারনা করার সকল তথ্য উদঘাটন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাগন প্রচারনার মাধ্যমে মানুষকে সচেতনত করবেন, যেন কেউ বিদ্যুৎ দেয়ার নামে আর কাউকে প্রতারণা করতে না পারে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেয় সরকার। শেখ হাসিনার সরকারের আমলে কোন অপরাধীর স্থান বাংলাদেশে হবেনা।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, এই সরকারের আমলে বিনামূল্যে বিজিএফ,বিজিডির কর্ডের চাল বিতরণ, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, মহিলাদের জন্য মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকল ভাতা কোন চেয়ারম্যান, মেম্বারের অনুদান নয় । আপনারা প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি তিনি বেঁচে থাকলে বাংলাদেশ হবে একটি দূর্ণীতি মুক্ত সুখী সমৃদ্ধিশীল সোনার বাংলায় রুপান্তর করতে সক্ষম হবেন।

Manual4 Ad Code

সাচঁরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীন ইসলাম রুবেল সহ আওয়ামিলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

Manual8 Ad Code