১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর পোরশায় ১৫ হাজার তালবীজ রোপনের উদ্বোধন করা হয়েছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
নওগাঁর পোরশায় ১৫ হাজার তালবীজ রোপনের উদ্বোধন করা হয়েছে

Manual1 Ad Code

নাইম উদ্দি,পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

Manual8 Ad Code

নওগাঁর পোরশায় ১৫ হাজার তালবীজ রোপনের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শিশা বাগানবাড়ী এলাকায় স্থানীয় গৌতম ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালবীজ রোপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

Manual1 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম, মর্শিদপুর ইউপি চেয়ারম্যান শাহাদদ হোসেন শাহ্।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন গৌতম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম সাহা,গৌতম ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর শিশা বাগানবাড়ী থেকে মোল্লাপাড়া মোড় আড়াই কি.মি. ও শিশা বাগানবাড়ী থেকে বালিচাঁন পর্যন্ত দুই কি.মি. রাস্তার দুধারে ১৫ হাজার তালবীজ রোপন করা হচ্ছে।

এর আগে গত চার বছরে এই ফাউন্ডেশনের উদ্যোগে মর্শিদপুর ইউপির বিভিন্ন রাস্তার দুধারে ৪০ হাজার তালবীজ রোপন করা হয়েছে বলে জানাগেছে।