১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদদের জন্য তৈরি হচ্ছে মাঠ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদদের জন্য তৈরি হচ্ছে মাঠ

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডে সংসদ সদস্যের বিশ্বকাপে খেলেছিলো বাংলাদেশ। এই টুর্নামেন্টে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। রানার্সআপ হয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। সূত্র : বিসিবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়সহ অনেক সাংসদই নিয়মিত ক্রিকেট খেলেন। তাই আগামীতে সাংসদদের বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ যেনো শিরোপা নিয়ে ফিরতে পারে, সেদিকে দৃষ্টি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদ সদস্যদের খেলাধুলা করার জন্য মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশেই এমন পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল মাঠ তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আব্দুল বাতেন বলেন, ‘সংসদ ভবন এলাকায় যে খালি জায়গাটা আছে, সেটাকে ব্যবহার করে কিছু করা যায় কিনা সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন। আমরা ওখানে মাঠ দেখতে গিয়েছিলাম, সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ওখানে ক্রিকেট খেলার মতো কোনো ব্যবস্থা করা যায় কিনা, তারা তো প্রফেশনাল ক্রিকেট খেলবে না, আবার ফুটবলও খেলতে চায়।’
তিনি আরো যোগ করেন, ‘দুটিকে মিলিয়ে একসঙ্গে কীভাবে মাঠ বানানো যায়, সেটা দেখতেই গিয়েছিলাম। এমপি সাহেবরা এখন আমাদের এখানে খেলে, বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন। এসব কারণেই মাঠের ব্যাপারে কথা হচ্ছিলো। দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা আছে, আশা করছি ৬ মাসের মধ্যে হস্তান্তর করতে পারবো।’
বুধবার মাঠের জন্য জায়গা পরিদর্শন করতে গিয়েছিলো বিসিবির কয়েকজন অফিসিয়াল। আব্দুল বাতেন ছাড়াও জায়গা পরিদর্শনে গিয়েছিলেন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। এ সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় তাদের সঙ্গে ছিলেন।

Manual8 Ad Code