ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন শামসুল আলম শাহ্। তিনি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওসি (তদন্ত) আতিকুল ইসলামের কাছে থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
জানাগেছে- নিয়ামতপুরে দায়িত্বকালীন সময়ে সৎ, সাহসী ও দক্ষতার সঙ্গে অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। এছাড়াও জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণ সাধনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। নবাগত ওসি শামসুল আলম শাহ্ দায়িত্ব গ্রহণ করে আইনশৃংখলা সমুন্নত রাখতে সকল শ্রেণি পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। এর আগে বিদায়ী ওসি সিকদার মশিউর রহমানকে সিলেট রেঞ্জে বদলী করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।