সাতকানিয়ায় বন্যাকবলিত ২৫০ পরিবারের পাশে ‘দক্ষিণ তারুয়া একতা শক্তি’ আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
মোঃ রায়হান, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘দক্ষিণ তারুয়া একতা শক্তি’।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সংগঠনটির উদ্যোগে সাতকানিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে প্রায় ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
বিদেশে থাকা প্রবাসী, দেশে বিভিন্ন ব্যবসায়ী, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগৃহীত অনুদানের মাধ্যমে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। দুর্গম ও পানিবন্দি এলাকাতেও পৌঁছে দেওয়া হয় এই মানবিক সহায়তা।
এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
‘দক্ষিণ তারুয়া একতা শক্তি’র এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।