
বিশেষ প্রতিনিধিঃ বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ৩১ শে মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটায় পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিসৌধে ১৯৭১ সালে আজকের দিনে উত্তরাঞ্চলের প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ লেফটেন্যান্ট রফিক আহমেদ সরকার সহ যে তিনজন অজানা মুক্তিযোদ্ধা এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বধ্যভূমি সংরক্ষণ কমিটি পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ্ আদিল-নান্নু এর সভাপতিত্বে আজকের স্মরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস। সভায় বক্তব্য প্রদান করেন বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ীতে ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সদস্য সাহাদুর রহমান প্রধান , বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধা জেলার সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম পাতা, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহ আলম সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন।
বক্তারা বলেন, উত্তর অঞ্চলের প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় পলাশবাড়ীতে, তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রফিক আহমেদ সরকার ৩১শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বীরত্বের সহিত লড়াই করে আরো দুই সহযোদ্ধা সহ শহীদ হন পলাশবাড়ীর মাটিতে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এইসব বীরদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, তাঁদের রক্তঋণ বাঙালি জাতি কখনো কোন দিন ভুলবেন না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।