
বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন পরবর্তী জামাত শিবির কর্তৃক যুবদল নেতা কাকন, মশিউর জাসাস নেতা ফিরোজ ও জিয়া সহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ী ঘর ভাংচুর, হত্যার উদ্দ্যেশে জখম ও ভয়ভীতি প্রদর্শন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে পৌর শহরের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে সমাবেশে মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির ও সকল অঙ্গ সংগঠন যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু,মিজানুর রহমান নিক্সন,ফুয়াদ সরকার, মামুন সরকার,সদস্য সচিব রাজু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান, জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম হানিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হান সরকার, পৌর ছাত্রদলের আহবান শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল সহ কৃষকদল, শ্রমিকদলের অন্যান্যরা নেতৃবৃন্দ।
বক্তারা,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর গুপ্ত হামলাকারি গং কে চিহৃিন্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।