ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি::
লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামের বিচারের দাবিতে
মানববন্ধন করা হয়েছে। সোমবার
(২৩ সেপ্টেম্বর) দুপরে বাঙ্গাখাঁ ২ নম্বর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পাশে রাস্তায় গ্রামবাসী এ আয়োজন করে।
জানাযায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সহপাঠিদের
সঙ্গে ওই বিদ্যালয়ের এক হিন্দু ছাত্রী শিক্ষক সাইফুলের কাছে
বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়।
প্রাইভেট শেষে অন্যদের বাড়ি
যেতে দিলেও তাকে যেতে দেওয়া হয়নি। একপর্যায়ে শ্রেণিকক্ষে
আটকে রেখে সাইফুল জোরপূর্বক ছাত্রীর শ্লীলতাহানি করে।
পরে সে বাড়ি গিয়ে মা-বাবাকে কান্নাকাটি করে ঘটনাটি জানায়। তাই গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে ছাত্রীর শ্লীলতাহানিকরা শিক্ষক- সাইফুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক মো. আনোয়ার হোসেন,
ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রেদোয়ান রহমান জাবেদ, বঙ্গবন্ধু
সাইবার পোস্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমল দেবনাথ ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমন দাস সাগর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আর আগামি দিনের দেশ গড়ার কারিগর হলো শিক্ষাথীরা কিন্তু এখন শিক্ষকরা পশুর মত আচরণ করছে। তাদের রক্তচক্ষুর নজর
থেকে বাদ পড়ছে না প্রাথমিক স্কুলের শিশুরাও।
তারা আরো বলেন পঞ্চম শ্রেণির ছাত্রীকে
শ্লীলতাহানি করায় আমরা দ্রুত শিক্ষক সাইফুল ইসলামে বিচার চাই। ওই শিক্ষকের বিচারের জন্য আমরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ
কামনা করছি। তা না হলে খুব শীঘ্রই আরো কঠোর কর্মসূচির
হুশিয়ারী দিলেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।