১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে হত্যা মামলায় দুই আসামীর ফাঁসির রায় প্রধান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
ঝালকাঠিতে হত্যা মামলায় দুই আসামীর ফাঁসির রায় প্রধান

Manual3 Ad Code

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে চাঞ্চল্যকর আনোয়ারা বেগম হত্যা মামলার দুই আসামীকে ফাঁসি এবং অপর তিন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

Manual7 Ad Code

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খায়রুল আলম ওরফে শেখ হাসান এবং একই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে পিল্টন ওরফে পিন্টু। যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিতরা হলেন, একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাৎ হোসেন।

Manual1 Ad Code

মামলার বিররণে জানাযায়, ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে নিহত আনোয়ারা বেগমের ছেলে লিটন সিকদারকে হত্যা ও তাদের বাড়িতে ডাকাতি করতে আসে দন্ডিতরা।

এসময় লিটন সিকদারের মা আনোয়ারা বেগম কুপি বাতি জ্বালিয়ে দিলে একই গ্রামের এ আসামীদের চেহারা চিনে ফেলেন তিনি। এসময় ওই আসামীরা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে।

Manual2 Ad Code

এ ঘটনার পরদিন সদর থানায় একাটি মামলা হলেও পরে গোয়েন্দা পুলিশ (সিআইডি) ২০০৩ সালের ১০ অক্টোবর একই এলাকার ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

২০০৪ সালের ২১ ডিসেম্বর সিআইডি আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামীরা দোষী প্রমানীত হওয়ায় এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর দুই আসামী গিয়াস ও মামুনকে খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম আলম খান কামাল এবং আসামী পক্ষে ছিলেন আব্দুর রশিদ শিকদার।

Manual8 Ad Code