
বিশেষ প্রতিনিধিঃ ৩১ গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
তারা হলেন- লাঙ্গল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল,আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম,কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকের আজিজার রহমান।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের সারে ১২ পার্সেন্ট ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, আসনগুলোতে কয়েকজন প্রার্থীর জনপ্রিয়তা না থাকায় অন্যান্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হন। ফলেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।