বিশেষ প্রতিনিধি।
আজ গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয় সাদুল্লাপুর থানা ও সাদুল্লাপুর থানাধীন অস্থায়ী আর্মি ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্র কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে সাদুল্লাপুর থানাধীন অস্থায়ী আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এসময় ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, সাদুল্লাপুর থানা, ও অন্যান্য অফিসার ও ফোর্স।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।