স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গাইবান্ধায় আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
ওই মামলায় সকালে অভিযান চালিয়ে উপজেলার বাগদাহ এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার কাটাবাড়ী গ্রামের সহোদর ভাই নুরুজ্জামান (৩৫), মানিক (২০), একই এলাকার হাবিবুর রহমান (৪০), সুজন (৪২), সামিউল (২০) ও তাজুল ইসলাম (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে তার বাড়ি থেকে পুলিশ আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে ২ পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় সোমবার সকালে পুলিশের পক্ষে মামলা দায়ের করা হয় ও অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।