বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজী ক্বওমী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের উপস্থিতিতে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন জনাব ইসরাত জাহান বীথি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধা মহোদয়।
শীতের তীব্রতা থেকে এতিম শিক্ষার্থীদের একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেয় পুনাক। পুনাক সভানেত্রী মহোদয় ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব কাজরিমা আক্তার, সাধারণ সম্পাদিকাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানাসহ ও অন্যান্য অফিসার ও ফোর্স।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।