২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

ছাতকে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৯ কার্ডধারীকে দেয়া হয়নি বয়স্ক ভাতা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
ছাতকে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৯ কার্ডধারীকে দেয়া হয়নি বয়স্ক ভাতা

Manual2 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধি :

Manual7 Ad Code

ছাতকে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৯ কার্ডধারীকে দেয়া হয়নি বয়স্ক ভাতা। ছাতকে এক ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারী কার্ডধারী ৯ জনের বয়স্ক ভাতা আটকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে এসব বয়স্ক মানুষ ভাতা নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের।

Manual4 Ad Code

ভাতা না পেয়ে ভুক্তভোগী এসব বয়োবৃদ্ধ মানুষ বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের সামনে রাস্তায় দাঁড়িয়ে মৌন প্রতিবাদও জানিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর কৃষি ব্যাংকের সামনে।

খোঁজ নিয়ে জানা যায়, দোলারবাজার ইউনিয়নের অন্যান্যদের মতো ৫ নং ওয়ার্ডের বয়োবৃদ্ধ ১১ জনের কার্ড সরকারীভাবে ইস্যু করা হয়। তাদরে বয়স্ক ভাতার কার্ডের প্রতিটি ছবিতে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সীল-সাক্ষরও রয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে তাদের কার্ড ইস্যু করা হলেও তারা এখন পর্যন্ত ভাতার স্বাদ গ্রহন করতে পারেনি। ফলে বিগত ঈদুল ফিতর ও ঈদ-উল আযহায় তারা ভাতা বঞ্চিতভাবে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার ছিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাতাভোগীদের ভাতা প্রদানের দিন। ওইদিন কৃষি ব্যাংক মঈনপুর শাখা থেকে উপকার ভোগীদের ভাতা প্রদান করা হচ্ছিল। ভাতা প্রাপ্তীর প্রত্যাশায় বঞ্চিত ১১ জন আবারো ভাতা নিতে এসে তাদের ভাতার কার্ড ব্যাংকে জমা দেয়। দুর-দুরান্ত থেকে এসে সকাল থেকে ভাতা প্রাপ্তীর প্রত্যাশা নিয়ে ব্যাংকের সামনে অপেক্ষার প্রহর গুনতে থাকে তারা। কিন্তু ভাতা প্রাপ্তীর সেই মাহেন্দ্রক্ষন আর তাদের হয়ে উঠেনি।

Manual1 Ad Code

একই সাথে ইস্যুকৃত কার্ডধারীদের মধ্যে সুমিনা বেগম ও লাল বিবিকে ভাতা প্রদান করা হলেও বাকী ৯ জন জহুরা বিবি, বই নং-১১০৯৩ ও হিসাব নং-১৪২৩, ইন্তাজ আলী, বই নং-১১০৯৫ ও হিসাব নং-১৪২৫, কমরুন নেছা, বই নং-৬২২৪ ও হিসাব নং-১২৭২, এছন বিবি, বই নং-১১১০৪ ও হিসাব নং-১৪২৮, সবজান বিবি, বই নং-১১০৯৪ ও হিসাব নং- ১৪২৪, জয়ফুল বিবি, বই নং-১১১২২ ও হিসাব নং-১৪২৯, আহমদ আলী, বই নং-১১০৯৯ ও হিসাব নং-১৪২৭, নেকজান বিবি, বই নং-৬২১৮ ও হিসাব নং-১২৭১ ও ফুল তেরা বিবি, বই নং-১১০৯৬ এবং হিসাব নং-১৪২৬কে ফিরতে হয়েছে খালি হাতে।

ভাতা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেলে তারা বুজতে পারে আজো তাদের ভাতা প্রদান করা হবে না। এসময় বয়োবৃদ্ধ নারী-পুরুষের মধ্যে এক বেদনাদায়ক দৃশ্যের অবতারনা হয়। দ্বিতীয় বারের মতো ভাতা না পেয়ে বঞ্চিতরা কার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে মৌন প্রতিবাদ করে।

এসময় তারা জানায়, চেয়ারম্যান সায়েস্থা মিয়া অনৈতিক চাহিদা না পাওয়ায় তাদের ভাতা অন্যায়ভাবে আটকে রেখেছে। বিষয়টি জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কৃপাদৃষ্টি কামনা করেছেন ভাতা বঞ্চিতরা।

কৃষিব্যাংক মঈনপুর শাখার ম্যানেজার ক্ষিতিশ রঞ্জন তালুকদার জানান, তাদের কার্ডে কোন রকম জটিলতা নেই। তাদের ব্যাংক একাউন্টে টাকাও বরাদ্দ রয়েছে। শুধুমাত্র ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়ার নির্দেশে তাদের ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া জানান, তার নির্দেশেই এসব কার্ডধারীদের ভাতা আটকে রাখা হয়েছে। এসব কার্ড তার মাধ্যমে তালিকাভুক্ত হয়নি বলে তিনি ভাতা প্রদানের জন্য নিষেধ করেছেন। তবে তারা যদি তাদের ভাতার কার্ড তার কাছে জমা দেয়, তখন তিনি ভাতার প্রাপ্তীর ব্যবস্থা করে দেবেন।

Manual3 Ad Code