১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে নার্সের সাথে আপত্তিকর অবস্থায় ক্লিনিক মালিক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
সাভারে নার্সের সাথে আপত্তিকর অবস্থায় ক্লিনিক মালিক

Manual6 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

ঢাকা জেলার সাভার উপজেলায় সাভারের পৌর এলাকায় অবস্থিত প্রাইভেট ক্লিনিক সোনালী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত এক সেবিকার সাথে একান্তে সময় কাটাতে গিয়ে পুলিশের হাতে আপত্তিকর অবস্থায় আটক হয়েছে ক্লিনিকটির মালিক নিতীশ সাহা।

Manual3 Ad Code

গত শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) গাজিপুরের কালিয়াকৈর থানাধীন আনন্দ রিসোর্ট (আনন্দপল্লী) থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। এসময় রিসোর্টটি থেকে আপত্তিকর অবস্থায় আরও ০৯ জন নারী-পূুরষকে আটক করা হয়।

নিতীশ সাহা মাগুরা জেলার শ্রীপুর থানাধীন তারাকুজিয়াল গ্রামের মৃত আদ্যনাথ সাহার ছেলে। তিনি সাভারের পৌর এলাকা তালবাগে সোনালী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী ক্লিনিকের কর্ণধার। এছাড়াও নিতীশ সাহা একটি কলেজে শিক্ষকতা করেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিৎ করে গাজিপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, গত ১৩ই সেপ্টেম্বর গাজিপুরের কালিয়াকৈর থানাধীন নন্দন পার্ক এবং আনন্দ রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিনোদন কেন্দ্র দুটিতে পৃথক অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

এসময় নন্দন পার্কের ভিতরের একটি রিসোর্ট থেকে ৬ জন এবং আনন্দপল্লী থেকে একটি কলেজের শিক্ষক এবং সাভারের সোনালী হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকের মালিক নিতীশ সাহা ও তার হাসপাতালে কর্মরত এক নারী সেবিকাসহ মোট ১১ জন নারী-পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রিসোর্ট দুটি থেকে আপত্তিকর অবস্থায় আটক মোট ১৭ জনের মধ্যে ১৫ জন নারী-পুরুষকে পরবর্তীতে আদালতে প্রেরন করা হলেও নিতীশ সাহা ও তার সাথে আটক নারী সেবিকাকে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে শাস্তি হিসাবে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাসপেন্ড করেছেন বলে জানতে পেরেছি।

এবিষয়ে জানতে সরাসরি নিতীশ সাহার মালিকানাধীন সোনালী হাসপাতাল এন্ড ডাায়াগনষ্টিক সেন্টারে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কল দিলে প্রতিবেদকের নিকট তিনি বিষয়টি অস্বীকার করে ফোনের লাইন কেটে দেন। এরপর একাধিকবার কল দিলেও আর ফোন রিসিভ করেননি নিতীশ সাহা।