ডেস্ক নিউজ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন খাগড়াছড়ি জেলার আহবায়ক কমিটি ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার কৈবল্য পীঠে এক মত বিনিময় সভায় গঠন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহ সাধারণ সম্পাদক বিমল চন্দ্র নাথ,দপ্তর সম্পাদক সুজিত দাশ, কার্যনির্বাহী সদস্য গৌতম রায়।
সভায় সবার সম্মতিতে অশোক মজুমদার কে আহবায়ক, ডাঃ মিলন কান্তি দে কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রদান করা হয়।উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রতিটি উপজেলার সদস্য কে সু সংগঠিত করে একটি পূর্ণাঙ্গ গঠন করবে।
কমিটির অন্য সদস্যরা হল তমাল দাশ লিটন,দোলন দাশ,মানেন্দ্র ত্রিপুরা মায়াবন্ধন,সাধন চন্দ্র পাল,শিউলী বিশ্বাস,বটন দেব নাথ,বিপ্লব তালুকদার,রাজু ঘোষ,প্রদীপ দেব নাথ,উত্তম চৌধুরী,দীলিপ সেন,বলরাম দে প্রমুখ।এই কমিটি খাগড়াছড়ি সনাতনী সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে এবং সম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে পথ চলবে এই প্রত্যাশা রইল সবার।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।