আর, কে, ওসমান আলী,দিনাজপুর :
তুলার বস্তায় করে ফেন্সিডিল পাচারকালে পারুল আক্তার (৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা।
আটক পারুল আক্তার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
জানাযায়, ২২ সেপ্টম্বর রবিবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকায় ৯২ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী পারুল আক্তারকে আটক করেছে।
বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু নাছের জানান, বিরামপুরের সীমান্ত বর্তি কাটলা বাজার এলাকা থেকে ভ্যানযোগে তুলার বস্তায় করে ফেন্সিডিলসহ এক নারী হাকিমপুর উপজেলার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বাসুদেবপুর রাস্তার পার্শে অবস্থান নেই। এমন সময় নারী যাত্রীসহ তুলার বস্তা বহনকারী ভ্যানটিকে দাঁড় করে বস্তা তল্লাশি চালিয়ে তুলার ভিতর রাখা ৯২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।