বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয়া দুর্গা পূঁজার মন্ডব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
২৯ সেপ্টেম্বর সোমবার পলাশবাড়ী কালীবাড়ী বাজারে কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন ও সনাতনী দের সাথে মতবিনিময় করেন নির্বাহী অফিসার নাজমুল আলম।
এসময় পলাশবাড়ী পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, পূঁজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক বিদূষ রায়সহ স্থানীয় সনাতনী ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইন শৃংখলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এসময় মন্ডবের পরিচালনা পরিষদ,ঠাকুর ও সনাতনী ধর্মালম্বীদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।