বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় মেসার্স রূপ ফিলিং স্টেশন এবং লাইসেন্স না থাকায় সামিয়া বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযোগে পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় পৌরশহরের সামিয়া বেকারীর ৫ হাজার টাকা এবং পরিমাপে পেট্রোল কম দেওয়ায় উপজেলার মাঠেরহাট এলাকায় মেসার্স রূপ ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. তাওহীদ আল আমি ও পরিদর্শক নাসির উদ্দিনসহ থানা পুলিশের একটি উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।