প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
মনপুরার কলাতলিতে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডেস্ক নিউজ:
দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা কলাতলি ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ )এর সার্বিক সহায়তায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯.০০ ঘটিকায়।
উক্ত ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে এম বি বি এস চিকিৎসকের মাধ্যমে বিনামুল্যে স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হয়েছে ।
আজ মোট ৬৮ জন রোগী সেবা নেওয়ার জন্য এই চিকিৎসা সেবা কেন্দ্রে এসেছেন। মনপুরা উপজেলা কোস্ট ফাউন্ডেশন এর একান্তিক সহায়তায় সকল রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
আন্তরিক কৃতজ্ঞতা জানান সেবাদানকারী ডাক্তার চিকিৎসক ডা:মোহাম্মদ জাবেদ ,এম বি বি এস ঢাকা,সি এম ইউ আল্ট্রা,এম সি জিপি (জিপি )অর্থোপেডিক্স, চর্ম ও যৌন রোগে প্রশিক্ষণ প্রাপ্ত,জেনারেল ফিজিশিয়ান। সকল সহকর্মীদের সর্বাত্বক সহযোগিতার জন্য সকল পর্যায়ের প্রিয় সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী কর্মকর্তা মো ফজলুল হক।
পরিশেষে কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী কর্মকর্তা মো ফজলুল হক বলেন আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের জন্য কাছ করে আসছি,বিনামূল্যে চিকিৎসা সেবা, যুবক ও তরুন তরুনীদের বিভিন্ন ধরনের কর্ম প্রশিক্ষণ দিয়ে আসছি,এবং ভবিষ্যতেও কোস্ট ফাউন্ডেশন এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।