
ফটোকপি
লেখক-গোলাম কিবরিয়া পিনু
সবটাই কার্বণকপি,
কিংবা ফটোকপি!
আলাদা তো কেউ নয়
সকলে তো নয়-ছয়,
সেকারণে আরও ভয়!
একই দিগন্ত ফিরে আসে, --আকাশে!
একই দূষিত ধোঁয়ার কুণ্ডলি, --বাতাসে!
একই নষ্ট জল প্রবহমান, --নদীতে!
একই ধাঁচের লোক বসে, --গদীতে!
আন্ডারলাইন দিয়ে করতে পারি না কিছুই আলাদা,
যতই গিলি চা সকাল ও বিকাল, মিশিয়ে লবঙ্গ বা আদা!
পড়ে যাই একই ফাঁদে, ফাঁদে পড়ে কে না কাঁদে?
এমুড়ো-ওমুড়ো, ধোঁকা খায় তরুণ ও বুড়ো!
গণ্ডারের খড়গে হই, খণ্ডবিখণ্ড!
সবকিছু হয়ে যায় লণ্ডভণ্ড!
জর্দা মেশানো পান খাওয়া লোকেরা হাসতে থাকে হাঁসের গোসত খেয়ে,
অশ্রুজল পড়ে কার চোখ বেয়ে?
দিনদিন আরও অবনতি, ফিরে আসে পুরনো দুর্গতি!
পরিবর্তন হলো না-- আমাদের মতিগতি!
চোর ও বাটপাড় কিলবিল করে নয়ানজুলির,
এপাড়-ওপাড়!
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।