সাতক্ষীরা)প্রতিনিধি।
সাতক্ষীরার আশাশুনিতে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে থানা পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃত ঐ যুবকের নাম মোঃ ওসমান গনি(১৯)। সে উপজেলার শ্রীউলা ইউনিয়নের
কলিমাখালী গ্রামের মোঃ আবু সাঈদ সরদারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে,মঙ্গলবার রাত আনুমানিক ১১:৩০ টায় কলিমাখালী গ্রামের স্থানীয় জনতা ওসমান গনি(১৯),নামে এক যুবককে আটক করে থানায় সংবাদ দিলে এসআই রাজীব মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থানে গিয়ে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা নং-১৩(৯)২৫ রুজু করা হয়েছে। আটককৃত যুবককে জেল হাজতে প্রেরন করা হয়েছে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।