বিশেষ প্রতিনিধি। '
মুক্তির মূলমন্ত্র ইসলামি শাসনতন্ত্র' শ্লোগান সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরশহরের জিরো পয়েন্ট আন্ডারপাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপ- তিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও.আমিনুল ইসলাম বুলবুল।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন,প্রয়োজ- নীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, মো.মাহমুদুল হাসান ও জয়েন্ট সেক্রেটারি নওশা মিয়া ছাড়াও দলীয় নেতৃবৃন্দ।এরআগে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে সমাবেশ স্থলে সমেবেত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।