বিশেষ প্রতিবেদক
মানিকগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলার ঘিওর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দ'র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলার পঞ্চরাস্তা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় উপজেলার পঞ্চরাস্তা মোড়ে সংবাদ সম্মেলনে গত ৩ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল- সংবাদের আলো, দৈনিক ঘোষণা ও কালের পত্রতে বিভিন্ন ভিত্তিহীন, মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন ও থানায় সাধারণ ডায়েরি করেন এ নেতা।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ লিটন সরকার, বিএনপি নেতা মোঃ আব্দুর রহিম , মোহাম্মদ নাজিম উদ্দিনসহ বিএনপি'র নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।