নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সহ সভাপতি ও যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব নবীউল্লা নবীর নেতৃত্বে আজ ডেমরা বাইতুল নুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে । লিফলেট বিতরণ শেষে ডেমরা ৬৯ নং ওয়ার্ডের সভাপতি পদ প্রার্থী আব্দুল বারেক মিয়ার বাড়িতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সহ সভাপতি বাবলা মিয়া, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক হাশেম মোল্লা , ডেমরা থানা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ডেমরা ৬৭ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী জামান মিয়া ডেমরা ৬৮ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী সেলিম মিয়া,ডেমরা থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মানিক মিয়া প্রমুখ ।
মিলাদ মাহফিল শেষে আলহাজ্ব নবীউল্লা নবী ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ নিয়ে আলোচনা করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।