মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌর শাখার ছাত্রদলের পক্ষে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবিচল ভাবে কাজ করে যাচ্ছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্বে বিএনপি যে স্বপ্ন বুকে ধারণ করে পথ চলছে, তা একদিন বাস্তবায়ন হবে।
সৈকত হোসেন ইমরান আর ও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে,এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন ভাই এর পক্ষ থেকে কালীগঞ্জের জন সাধারণ কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানাই রক্তিম শুভেচ্ছা, এবং এ কে এম ফজলুল হক মিলন ভাই কে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আবারও মহান সংসদে আমাদের প্রিয় কালীগঞ্জের উন্নয়ন এ-র কথা বলার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান হোসেন সৈকত।
কালীগঞ্জের জনসাধারণের সূখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন,আসুন আমরা একটি সোনার বাংলাদেশ হিসেবে বহি : বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।