আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানাধীন সিটি গেইট চেক পোষ্ট পুলিশ বক্স এর বিপরীতে আলমাস ফিলিং স্টেশনের সামনে হতে মাসুদ শেখ (৩১) নামের ১ জনকে ১টি স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে আকবরশাহ্ থানা পুলিশ।
জানা যায়, বুধবার ১৮ সেপ্টেম্বর আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী এর নেতৃত্বে এসআই(নিঃ) আশহাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিটি গেইট চেক পোষ্ট ডিউটি করাকালে আকবরশাহ্ থানাধীন সিটি গেইট চেক পোষ্ট পুলিশ বক্স এর বিপরীতে আলমাস ফিলিং স্টেশনের সম্মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর হতে মাসুদ শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে রাজবাড়ী ও গোপলগঞ্জ জেলায় আরো ২টি মামলা রয়েছে বলেও জানা যায়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ শেখের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।